বিজ্ঞাপন

টাঙ্গাইলে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ

টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে পরিষদের হলরুমে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছে, টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় অবহেলিত। তাদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলা হবে, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আওতায় ৩১টি প্রতিষ্ঠানে ২৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সেচ মেশিন ভাঙচুরের ঘটনার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘেরাও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন