বিজ্ঞাপন

বাগেরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস- ২০২৬ পালিত হয়েছে। আজ ১২ মে সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের যৌথ উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও নবীন বরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এ সময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মেজবাহ উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল বাগেরহাটের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, নাসিং ইনস্টিটিউটের ইনচার্জ মোসাঃ রহিমা খাতুন, সিনিয়র কনসালট্যান্ট ও সার্জন খালিকুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “নার্সিং একটি মহান ও মানবিক পেশা। একজন রোগী যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তখন চিকিৎসকের পাশাপাশি একজন নার্সই সবচেয়ে বেশি সময় রোগীর পাশে থাকেন। তাদের আন্তরিক সেবা, মমতা, ধৈর্য ও দায়িত্ববোধ একজন রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার অনুপ্রেরণা জোগায়। বিশেষ করে মহামারি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় সময়ে নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে গেছেন। তাদের এই আত্মত্যাগ ও মানবিকতা সত্যিই প্রশংসনীয়।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে ২ কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ, পরে অবমুক্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন