বিজ্ঞাপন

‘হরমুজ প্রণালী ইস্যুতে বহুজাতিক সামরিক অভিযানে সমর্থন দেবে অস্ট্রেলিয়া’

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস হরমুজ প্রণালী ইস্যুতে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় তিনি প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে সম্মিলিত কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে অস্ট্রেলিয়া একটি বহুজাতিক সামরিক অভিযানে সমর্থন দেবে। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই মিশনকে তিনি ‘স্বাধীন ও প্রতিরক্ষামূলক’ হিসেবে উল্লেখ করেন।

এ অভিযানে অস্ট্রেলিয়া তাদের ‘ই–৭এ ওয়েজটেইল’ নজরদারি বিমান দিয়ে সহায়তা করবে বলেও জানান তিনি।

এক বিবৃতিতে মার্লেস বলেন, তারা এই সংঘাতের অবসান চান এবং হরমুজ প্রণালী খুলে দিয়ে সেখানে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারই তাদের লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী নিয়ে উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: আল জাজিরা

পড়ুন: চীন সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন