মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানকে ঘিরে সামরিক অভিযানের মধ্যেই চীন সফরে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তার এ সফরকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (১২ মে) যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করেন ট্রাম্প। তিন দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে বৈঠক।
ট্রাম্পের এই সফর নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে নানা জল্পনা ছিল। ধারণা করা হচ্ছিল, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা কিছুটা কমার পরই তিনি বেইজিং সফরে যাবেন। কারণ, চীন দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে পরিচিত।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, বাণিজ্য, প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট—সব মিলিয়ে ট্রাম্প-শি বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
পড়ুন: ইরানের ভেতরে গোপন হামলা চালায় সৌদি আরব: রয়টার্স
আর/


