বিজ্ঞাপন

তিনদিনের সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

বেইজিংয়ে পৌঁছানোর পর ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। ট্রাম্পকে স্বাগত জানাতে ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে বিমানবন্দরে পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

হান ঝেংকে সাধারণত শি জিনপিংয়ের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। গত বছর তিনি ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। ঝেং চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সাবেক সদস্য ।

হোয়াইট হাউসের তথ্যমতে, বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শি ফেং এবং চীনের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু।

এ ছাড়া ট্রাম্পকে স্বাগত জানাতে নীল-সাদা ইউনিফর্ম পরিহিত প্রায় ৩০০ চীনা তরুণ-তরুণী চীনের পতাকা হাতে বিমানবন্দরের রানওয়েতে সারিবদ্ধভাবে অবস্থান নেন। সেখানে সামরিক গার্ড অব অনার ও সামরিক ব্যান্ডও উপস্থিত ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) সকালে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবেন শি জিনপিং।

সূত্র: সিএনএন

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের ভেতরে গোপন হামলা চালায় সৌদি আরব: রয়টার্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন