বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চড়বাঘডাঙ্গা ইউনিয়নের মালবাঘডাঙ্গা গ্রামে একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় গোয়ালঘরে রাখা একটি বস্তা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক জয়নাল টুলুকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত জয়নাল টুলু, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে। ‎

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন