চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চড়বাঘডাঙ্গা ইউনিয়নের মালবাঘডাঙ্গা গ্রামে একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় গোয়ালঘরে রাখা একটি বস্তা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক জয়নাল টুলুকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল টুলু, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
বিজ্ঞাপন
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দ


