বিজ্ঞাপন

ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার ‘দণ্ড সুদ’ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

ঋণের কিস্তি সময়মতো পরিশোধে ব্যর্থ হলে গ্রাহকের ওপর আরোপিত ‘দণ্ড সুদ’ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মেয়াদোত্তীর্ণ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ হারে দণ্ড সুদ নিতে পারবে ব্যাংকগুলো। এতদিন এ হার ছিল সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ।

দেশে বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে এবং ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতেই দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২০২৪ সালের ৮ মে জারি করা সার্কুলার সংশোধন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) হিসেবে চিহ্নিত হলে ওই সময়ের জন্য চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে।

এর আগে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপের সুযোগ ছিল ব্যাংকগুলোর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

পড়ুন : আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন