বিজ্ঞাপন

স্কুল-কলেজের সামনে বখাটে দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি আশফাকের

মেয়েদের স্কুল-কলেজে যাতায়াতের পথে বখাটেদের উৎপাত বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

বুধবার (১৩ মে) দুপুরে নবাবগঞ্জ উপজেলার সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আশফাক বলেন, “আমার কাছে অভিযোগ এসেছে মেয়েদের স্কুলে যাওয়া-আসার পথে বখাটেরা উত্ত্যক্ত করছে, এমনকি স্কুলের সামনে এসে আড্ডা দিচ্ছে। এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যে দলেরই হোক, এসব বখাটেদের কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি উপস্থিত নবাবগঞ্জ থানার ওসিকে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার

জনগণকে সব ক্ষমতার উৎস উল্লেখ করে এমপি আশফাক বলেন, “জনগণ আমাদের শাসক নয়, সেবক হওয়ার জন্য ভোট দিয়েছেন। আমরা শাসক নয়, জনগণের সেবক হয়েই কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিগত সরকার কী করেছে তা না ভেবে আমরা দেশের জন্য কী করতে পারি, সেটাই জনগণকে দেখাতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভৈরবে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন