ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জরিত সন্দেহে এক কিশোরকে স্থানীয় লোকজন পুলিশে শোর্পদ করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল (বুধবার, ১৩ মে) দুপুর থেকে শিশুটি নিখোজ ছিলো। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভুট্টা খেতে শিশুটির মরদেহ দেখে সনাক্ত করেন।
পরে পুলিশকে খবর দিলে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসায় সে হত্যার দায়ী স্বীকার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

