বিজ্ঞাপন

পারিবারিক কলহের জেরে নিজ ঘরে আগুন, স্বামী দগ্ধ

দিনাজপুরের হাকিমপুরে পারিবারিক কলহের জেরে নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে বসতবাড়ির আসবাবপত্র ভস্মীভূত হওয়ার পাশাপাশি দম্পতি অগ্নিদগ্ধ হয়েছেন।

​আজ ১৩ মে, ২০২৬ (বুধবার) আনুমানিক বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হিলি সীমান্তের বাসুদেবপুর চুড়িপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মোঃ ইমন শেখ ও তার স্ত্রী মোছাঃ মিম আক্তার-এর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। আজ বিকেলে বিবাদ চরম আকার ধারণ করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমন শেখ নিজ ঘরের ভেতর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

​মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মূল্যবান আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে এবং আগুনের তীব্রতায় ইমন শেখ ও তার স্ত্রী মিম আক্তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হন।

​আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দম্পতিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আগামীকাল হিলি স্থলবন্দরে অর্ধবেলা আমদানি-রফতানি বন্ধ থাকবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন