বিজ্ঞাপন

মির্জাপুরে বাসে পিকআপের ধাক্কা, আহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্টাফ বহনকারী একটি বাসের পেছনে মাংসবাহী পিকআপের ধাক্কায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বাওয়ার কুমারজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের স্টাফ বহনকারী একটি বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মাংসবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন