বিজ্ঞাপন

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে শ্রমিকদলের পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে শ্রমিকদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরে শ্রমিকদলের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এ সময় মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জহির মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদার, মিজানুর রহমান ফকির, বাবুল বেপারী, বাবুল মুন্সি, দেলোয়ার ভূঁইয়াসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে হবে। সাধারণ মানুষকে ডেঙ্গুর প্রকোপ থেকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে শ্রমিকদলের এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করতে বলা হয়েছে। সমন্বিতভাবে জনসচেতনতা সৃষ্টি ও মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কর্মসূচির আওতায় জেলা ও মহানগর এবং তাদের অধীন উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করতে বলা হয়েছে। সমন্বিতভাবে জনসচেতনতা সৃষ্টি ও মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিম গঠন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোতে ঘোষিত সাত দিনের কর্মসূচি সফল করতে একটি মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কর্মসূচি বাস্তবায়নে জরুরি স্বাস্থ্য নির্দেশিকা দেওয়ার লক্ষ্যে এ টিম গঠন করা হয়েছে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় মেডিকেল টিমটি গঠন করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামকে মেডিকেল টিমের সমন্বয়ক করা হয়েছে।

টিমের সদস্যরা হলেন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, স্বাস্থ্য সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।

যুবদলের স্বাস্থ্য সম্পাদক ও নবগঠিত মেডিকেল টিমের সদস্য ডা. বেলাল হোসেন নাজিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘দেশবাসীকে ডেঙ্গু থেকে সচেতন করতে আমাদের এই মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই টিম কাজ করা শুরু করেছে। প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করতে যুবদলের কর্মী হিসেবে আমরা সবসময়ই প্রস্তুত।’

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় পদক্ষেপ হলো সচেতনতা। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, জমা পানি দূর করতে হবে এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার করতে হবে এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পড়ুন : গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন