বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বাড়ছে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ১৯

সারাদেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে সংক্রামক রোগ হাম-এর প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জন শিশু আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩২ জনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ২৯ মার্চ থেকে হাম রোগীর হিসাব সংরক্ষণ শুরু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে অনেকেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ৪৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, সদর জেনারেল হাসপাতালে ৮ জন, উল্লাপাড়ায় ২ জন, তাড়াশে ২ জন, বেলকুচিতে ২ জন, শাহজাদপুরে ১ জন এবং খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ইন্টার্ন চিকিৎসক ডা. মশিউর রহমান রিয়াদ বলেন, হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ টিকা নেওয়ার আগেই আক্রান্ত হয়েছে। কেউ বয়স না হওয়ায় টিকা নিতে পারেনি, আবার কেউ টিকা নিয়েও সংক্রমিত হয়েছে। অনেক ক্ষেত্রে হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে।

সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড।

পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন