বিজ্ঞাপন

১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড কোহলির

টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪,০০০ রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার আইপিএল ২০২৬-এর ৫৭তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ৬১তম রানের মাথায় এই অবিস্মরণীয় কীর্তি গড়েন কোহলি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই মাইলফলকে পৌঁছানো তিনি মাত্র ষষ্ঠ খেলোয়াড়। তবে সবচেয়ে দ্রুততম হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। মাত্র ৪০৯টি ইনিংস খেলে ১৪,০০০ রানের গণ্ডি পেরিয়ে গেছেন কোহলি, যা ক্রিস গেইলের ৪২৩ ইনিংসের আগের রেকর্ডটিকে ভেঙে দিয়েছে।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আরসিবির জয়ে কোহলির ব্যাট ছিল অপ্রতিরোধ্য। মাত্র দুটি টানা ‘ডাক’ মারার পর সমালোচনার জবাব দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। কেকেআরের ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি ৬০ বলে ১০৫* রানের এক অপরাজিত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা। দেবদূত পাডিক্কালের (৩৯) সাথে জুটি বেঁধে দলকে ৬ উইকেটের সহজ জয় এনে দেন তিনি।

এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ১০ম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। তিনি এখন যৌথভাবে ডেভিড ওয়ার্নারের সাথে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

সর্বকালের রান সংগ্রাহক: কোহলির উপরে রয়েছেন ক্রিস গেইল (১৪,৫৬২), কাইরন পোলার্ড (১৪,৪৮২), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯), ডেভিড ওয়ার্নার (১৪,২৮৪) এবং জস বাটলার (১৪,২০০)।

পড়ুন:মাশরাফি তার বাবাকে বলেছেন- আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেয়া হয়

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন