বিজ্ঞাপন

সফলতায় কাছের মানুষ রাই কি বড় বাধা? ডাঃ আবিদুরের পর্যবেক্ষণ ও সামাজিক বিতর্ক

মানুষের উন্নতি, পদোন্নতি কিংবা সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হন কারা? উত্তরটা বেশ রূঢ় আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোই! সম্প্রতি ডাঃ মোহাম্মদ আবিদুর রহমান ভূঁইয়ার একটি সামাজিক বিশ্লেষণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর মতে, মানুষের ব্যক্তিগত বা ব্যবসায়িক সাফল্যে দূরের কেউ নয়, বরং পরিচিত মুখগুলোই বেশি ঈর্ষা পোষণ করে।

বিজ্ঞাপন

বুধবার ১৩ মে ডাঃ আবিদুর রহমান ভূঁইয়া নিজের ফেসবুকে এমন একটি বিষয়ে স্ট্যাটাস দেন তিনি।

ডাঃ আবিদুর রহমানের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, সহকর্মী, বন্ধু, প্রতিবেশী কিংবা সহপাঠী যাদের সাথে আমরা প্রতিদিন সময় কাটাই, তারাই অনেক সময় অন্যের ভালো থাকাটা সহজভাবে মেনে নিতে পারেন না। তিনি বলেন, আপনার ব্যবসায়িক সাফল্য কিংবা সন্তানের ভালো রেজাল্ট দেখে সবচেয়ে বেশি হিংসা করে আপনার কাছের মানুষগুলোই। আপনার ক্ষতি করার জন্য বাইরের কারো প্রয়োজন নেই, এই পরিচিতরাই যথেষ্ট।

এই ঈর্ষা কেবল মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেক ক্ষেত্রে কাছের মানুষগুলো বিভিন্ন কৌশলে সেই সফলতা বা আনন্দকে ম্লান করে দেওয়ার চেষ্টা করে। কখনো নেতিবাচক মন্তব্য করে, কখনো বা পরোক্ষভাবে বাধার সৃষ্টি করে তারা সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়ায়।

এই মতামতের প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে
প্রতিযোগিতার মনোভাব সমপর্যায়ের মানুষের সাথে সবসময় একটি অদৃশ্য প্রতিযোগিতা কাজ করে, যা থেকেই হিংসার জন্ম হয়।

কাছের মানুষদের সাথে নিজের জীবনের তুলনা করা সহজ বলেই হীনম্মন্যতা ও ঈর্ষা বেশি দানা বাঁধে।
অনেকেই মন্তব্য করেছেন যে, বিপদের সময় দূরের মানুষ এগিয়ে আসলেও, সাফল্যের দিনে কাছের মানুষেরাই বিদ্রূপ বা অবজ্ঞা করেছেন।
তবে সমাজবিজ্ঞানীদের মতে, এটি একটি জটিল মনস্তাত্ত্বিক বিষয়। মানুষ স্বভাবজাতভাবেই নিজের অবস্থানকে অন্যদের তুলনায় ভালো দেখতে চায়। যখন তার অতি পরিচিত কেউ তাকে ছাড়িয়ে যায়, তখন সে নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে এবং সেই থেকেই নেতিবাচক আবেগ তৈরি হয়।

ডাঃ আবিদুরের এই বক্তব্য আমাদের সতর্ক হওয়ার বার্তা দেয়। বিশেষজ্ঞগণ মনে করেন, নিজের পরিকল্পনা এবং সাফল্যের সংবাদ প্রচারের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বজায় রাখা এবং অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ, আপনার চারপাশের সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে।

পড়ুন:সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকপ্রার্থী ঘোষণা করলেন আবু সাঈদ সুইট

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন