কুমিল্লার মুরাদনগর-এ আধুনিক কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে ও কৃষিবিদ নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পরিচালক (শস্য) কৃষিবিদ আল-মামুন রাসেল এবং মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।
কংগ্রেসে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্যের টেকসই ভ্যালুচেইন গড়ে তোলা, অধিক ফলন নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজির খামার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক – কৃষাণী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাঅংশ নেন
পড়ুন:জামালপুরকে ব্যতিক্রমী জেলা হিসেবে গড়ে তুলতে চান নিলোফার চৌধুরী মনি
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


