বিজ্ঞাপন

বগুড়া-জয়পুরহাটকে নিজের বাড়ি মনে করি: সুরাইয়া জেরিন রনি এমপি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ ও বিবেক। দেশের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা উন্নয়নের অংশীদার হবেন বলে আমি বিশ্বাস করি।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি সুরাইয়া জেরিন রনি বলেন, আমি জয়পুরহাট ও বগুড়া- উভয় জেলাকেই সমান গুরুত্ব দিই। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমি মানুষের সেবায় কাজ করতে চাই।

জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম।

বিজ্ঞাপন

পড়ুন : কালাইয়ে শতাধীক খামারিদের দেওয়া হলো একদিনের প্রশিক্ষণ


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন