দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।
গত (১৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টায় আস্করপুর ইউনিয়ন পরিষদ ভবনে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম।
আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু সাদাত, আস্করপুর প্যানেল চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নুর আলম হক খোকন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, আস্করপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান, আস্করপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মোছাঃ রুমানা পারভীন, মোছাঃ মাজেদা বেগমসহ অন্যান্য অতিথি ও স্থানীয় বিএনপির কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মাসে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোয়ালমারি, দেবিপুর, মন্ডরপাড়া, তাজপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে সাধারণ মানুষের ঘরের টিন ছিদ্র হয় ও উঠতি বোরো ধান শাকসবজির ব্যাপক ক্ষতি হয়। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে জিআরের এই চাল বিতরণ করা হয়।
ইউনিয়নের মোট ৩১৩টি পরিবারসহ আরো কয়েকটি পরিবারের মাঝে প্রতি পরিবারে ১৫ কেজি করে ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
পড়ুন : দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণোয়নের কর্মশালা


