পল্লীশ্রী’র প্রশিক্ষণ কেন্দ্রে পল্লীশ্রী এবং বাংলাদেশ নারী প্রগতি সংস্থার আয়োজনে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ প্রদান এবং জাতীয় কর্মপরিকল্পনা তৈরী, নারী শান্তি নিরাপত্তা বাস্তবায়নে সহায়তা করার জন্য কর্মপরিকল্পনা প্রণোয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উদ্বোদন পর্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ নুর নবী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার ও সিসি সাবিহা বিনতে আনোয়ার। দিনব্যাপী কর্মশালায় পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামিমা পপি’র সঞ্চানায় জাতিসংঘের ১৩২৫ উৎপত্তি ও উদ্দেশ্য, বাংলাদেশের অঙ্গীকার বিষয়ক নিয়ে আলোচনা করেন বিএনপিএস এর উপ-পরিচালক নাসরিন বেগম। লিঙ্গ জেন্ডার পরিচয় ক্ষমতা, পিতৃতন্ত্র, জেন্ডার নিয়ম-নীতি, সমতা ও ন্যায্যতা শান্তি ও নিরাপত্তায় জেন্ডার দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা করেন পল্লীশ্রী’র জেন্ডার জাস্টিস এন্ড ট্রেনিং ম্যানেজার শামসুন নাহার।
জাতিসংঘের ১৩২৫ নম্বর রেজুলেশনের জেন্ডার ৪টি স্তম্ভ স্থানীয় পর্যায়ে কেনো প্রয়োজন ও বাংলাদেশের প্রাসঙ্গিকতা, বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা উদ্দেশ্য, পিলার ভিত্তিক কাজ ও আউটফুট বিষয় নিয়ে আলোচনা করেন ফোকাল পার্সন শাহীন আক্তার। সভায় অংশগ্রহণকারীরা নারী শান্তি, নিরাপত্তা নিয়ে স্থানীয় পর্যায়ে একটি এ্যাকশন প্লান তৈরী করে যা সুপারিশ আকারে জাতিসংঘে পাঠানো হবে। এত নারী সুরক্ষা, অংশগ্রহণ, প্রতিরোধ, ত্রাণ ও পূনর্বাসন স্থান পেয়েছে। সভার শুরুতে অংশগ্রহণকারীরা মোমবাতি জ্বালিয়ে সকল অন্ধকার দুর করে আলোর দিকে আগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন : প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতায় নেমেছে মানিকগঞ্জ জেলা বিএনপি


