বিজ্ঞাপন

কোটি টাকার খাল পুন:খনন পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর চারঘাট উপজেলায় খাল পুন:খনন পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইউজিপিপি) এর আওতায় ১০ দশমিক ৪ কি: মি: দীর্ঘ খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটিতে মাটির কাজের পরিমান ধরা হয়েছে ০১ লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট এবং এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার ৭৫৪ টাকা।

বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজের গুনগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বৃক্ষরোপন করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় জেলা প্রশাসক পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরেন।

পরদির্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর সদরের ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন