নারায়ণগঞ্জ১ রূপগঞ্জ আসনের সাবেক এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কারামুক্তির দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন ।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার পূর্বাচল ১নং সেক্টর এলাকায় তারাব পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো.আব্দুল মামুনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে হত্যাসহ দূর্ণীতির মামলায় কারারুদ্ধ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মিছিলকারীরা পূর্বাচল নতুন শহর এলাকার কয়েকটি সড়ক প্দক্ষিণ করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাহউদ্দিন বলেন,বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ধান কাটার ভিডিও ভাইরাল


