বিজ্ঞাপন

জামালপুরে র‍্যাবের অভিযানে রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

৯৬৩ টি সিম কার্ড সহ রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুর র‍্যাব-১৪ আভিযানিক দল।

শুক্রবার বিকালে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মিনাতুর রহমান (২৫) ও শাকিব মিয়া (২৪)।

গ্রেপ্তারের পর জামালপুর র‍্যাব ১৪, সিপিসি-১, জামালপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

গ্রেপ্তারের সময় ওই দুজনের কাছ থেকে কালোবাজারি বিক্রির টিকিট, ১৪ টি মোবাইল ও ৯৬৩ টি সিম কার্ড জব্দ করা হয়।

র্যাব জানায়, তারা দুজন দীর্ঘদিন ধরে রেলওয়ের টিকিট কালোবাজারে বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিংক জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় পুলিশের জালে ২ ইয়াবা কারবারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন