বিজ্ঞাপন

হত্যা ও ছিনতাই চক্রের আসামীসহ ৪ জনকে আটক করেছে আরএমপি ডিবি পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গভির রাতের অভিযানে হত্যা মামলার আসামীসহ ছিনতাই চক্রের ৪জনকে আটক করেছে। গত ১৫ মে রাত আনুমান ২,১৫ সময় রাজপাড়া থানাধীন এলাকা থেকে হত্যার মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরএমপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে হত্যাসহ ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো আরএমপি রাজপাড়া থানার হড়গ্রামের পূর্বপাড়া এলাকার মোঃ মাসুদ রানার ছেলে মোঃ তানভীর রানা প্রান্ত (২২), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মোহাম্মদ ইনসানের ছেলে মোঃ শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মোঃ জামালের ছেলে মোঃ রাব্বি (২০) এবং ভাটাপাড়া এলাকার মোঃ মোকলেসের ছেলে মোঃ নূর আলম (২৫)।

শনিবার রাতে আরএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, প্রাথমিক তদন্তে তারা জানতে পারে, নিহত অটোরিক্সা চালক মামুনুর রশিদ (৫০) গত ২ মে ২০২৬ তারিখ বিকেলে ভাড়ার অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল (৬০) বাদী হয়ে দামকুড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পরে থানা পুলিশ একটি হত্যা মামলা রুজু করে।

মামলার সূত্রমতে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ১৫ মে রাত আনুমান ২.১৫ টার সময় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইকৃত অটোরিক্সাটিও উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে ওই রাতে ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে রাত আনুমানিক ৩.৪৫টার এবং ৫টার দিকে হত্যাকান্ড জড়িত মামলার ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মামলার ২ নম্বর আসামি শামীমের বিরুদ্ধে পূর্বে রাজপাড়া থানায় বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে। এছাড়াও, মামলার ৩ নম্বর আসামি রাব্বির বিরুদ্ধে পূর্বে রাজপাড়া থানায় ১টি এবং রাজশাহী জেলার তানোর থানায় ১টি পেনাল কোডের মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠূ তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলে নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

পড়ুন- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাব, চীনের তীব্র সমালোচনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন