কুমিল্লা জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ায় আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করছে, বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লায় মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেয়। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী দাউদকান্দি সীমানায় পৌঁছালে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ সময় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন।
দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচটি স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তারেক রহমানকে একনজর দেখার জন্য তাকে বহনকারী বাসকে ঘিরে ফেলে। এ সময় প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে কৌশল বিনিময় করেন। পরে চান্দিনা, নিমসার, আলেখারচর এলাকায় হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পড়ুন: দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়: প্রধানমন্ত্রী


