বিজ্ঞাপন

তেরখাদায় ‘অগ্রপথিক সাচিয়াদহ’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ গ্রামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রপথিক সাচিয়াদহ’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এমিরিটাস ডা. শেখ ইউনুস আলী, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. বেগম রওগন আরা, ডা. এস এম সামছুল আহসান (মাসুম) ও ডা. জিনাত ফাতেম বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গ্রামাঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পৌঁছে দেওয়াই সংগঠনের মূল লক্ষ্য। বিশেষ করে আর্থিক অসচ্ছলতা ও দূরত্বের কারণে যারা শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাদের কথা বিবেচনায় রেখে এ আয়োজন করা হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানুষকে ভালোবাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

এর আগে সংগঠনটি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ, করোনাকালে খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, মাদকবিরোধী আলোচনা সভা এবং মহাশ্মশানের নিরাপত্তা উন্নয়নমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। তরুণদের অংশগ্রহণে গঠিত এ সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সংগঠনটি ২৫ জন তরুণের উদ্যোগে গঠিত। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. লিটন বিশ্বাস, সভাপতি মিলন টিকাদার এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার ঢালীর নেতৃত্বে সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

পড়ুন- তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই : হুইপ রকিবুল ইসলাম বকুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন