বিজ্ঞাপন

নিসচা’র ধামরাই শাখার সভাপতি নাহিদ, সাধারণ সম্পাদক রফিকুল

“প্রশংসা নয়, পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ধামরাই উপজেলা শাখার ৬ষ্ঠ দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) দুপুরে ঢাকার ধামরাই উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন এম নাহিদ মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, এসডিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা কাজী মো. আব্দুর রউফ, নিরাপদ সড়ক চাই-এর উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আবু হাসান, সাংবাদিক আনিছুর রহমান স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এসময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পড়ুন- বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন