বিজ্ঞাপন

ইউনূস হত্যা মামলার অন্যতম আসামি আলী আকবর গ্রেফতার

শনিবার সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ডিএমপি, ঢাকার চকবাজার থানা পুলিশের সহযোগিতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন রসুলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানার মামলা নং- ০৯ তারিখ-১৬/০৫/২০২৬ খ্রি: ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর অন্যতম এজাহার নামীয় আসামী মো: আলী আকবর (৩৫), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- বাইল্যাতলী, থানা- মুলাদী, জেলা- বরিশাল’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ডিএমপি, ঢাকার চকবাজার থানার দেবিদাসঘাট এলাকায় ভাঙ্গারী বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসা ইউনূস (৪০), পিতা- অলি মিয়া, সাং- কাশিপুর, থানা- কতোয়ালী, জেলা- বরিশাল’কে একই এলাকার “খুরশীদ প্লাস্টিক” নামের একটি প্লাস্টিক ওয়েস্টেজের দোকানের মালামাল চুরির অপবাদ দিয়ে গ্রেফতারকৃত আসামী আলী আকবর (৩৫) সহ কয়েকজন একত্র হয়ে শুক্রবার সকাল অনুমান ১১.৪৫ ঘটিকায় এলাপাথারী ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই ভিকটিম ইউনূস (৪০) মারা যায়।

এ ঘটনায় ভিকটিম ইউনূস (৪০) এর মা ডিএমপি, ঢাকার চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিলে উক্ত হত্যা মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন