বিজ্ঞাপন

জবি জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নেতৃত্বে রূপ কুমার সরকার ও অপু সাহা

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রূপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অপু সাহা।

নবগঠিত এই কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠন সূত্রে জানা যায়, অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’-এর অঙ্গসংগঠন হিসেবে কাজ করে আসছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠাই সংগঠনটির মূল লক্ষ্য।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি রূপ কুমার সরকার বলেন, “আমাদের সংগঠনটি শুধু সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়েই কাজ করবে না, বরং সামগ্রিকভাবে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের যেকোনো প্রান্তে নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অপু সাহা বলেন,“শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সাংগঠনিক শক্তির সমন্বয়ের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবে। বিশেষ করে মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি দেশব্যাপী আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : মুমিনুন্নিসা মহিলা কলেজে ছাত্রদলের সংবাদ সম্মেলন, গুপ্তদের বিরুদ্ধে তথ‍্য সন্ত্রাসের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন