উদ্দেশ্যমূলক তথ্য সন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দ। এ সময় ক্যাম্পাসে শিক্ষার সুষ্টু পরিবেশ বজায়ে রাখতে গুপ্তদের অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।
আজ (রবিবার) দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদল নেত্রীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মার্জিয়া মনসুর তুসি ও সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রোজেন।
লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রায় ২৪ বছর পর কলেজটিতে ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে। এতে গুপ্তরা ঈর্শান্বিত হয়ে শিক্ষার্থীদের কাছে যখন আপন হচ্ছে, কাছে যাচ্ছে, তখনই গুপ্ত রাজনীতির লোকজন আমাদের বিরুদ্বে তথ্য সন্ত্রাস শুরু করেছেন। তারা ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল সর্ম্পকে মিথ্যা ও কুরুচিপূর্ণ ছবি ও মন্তব্য প্রচার করছে। এ ঘটনায় গত ১৫ মে কোতোয়ালী মডেল থানায় তিনটি আইডি’র বিরুদ্বে সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। আশা করছি পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশফিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার মিম, প্রচার সম্পাদক নাবিকুন নাহার নিঝুম প্রমুখ।


