শিগগিরই কোনো চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার দেওয়া ওই সাক্ষাৎকারে ইরানের স্থবির পারমাণবিক কর্মসূচি নিয়েও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে অস্বীকৃতি জানায়, তবে দেশটিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। তবে দুই দেশের কূটনৈতিক আলোচনা এখনো পারস্পরিক অভিযোগ ও ব্যর্থ প্রস্তাবের মধ্যেই আটকে রয়েছে।
প্রেসিডেন্ট আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানো ইরানেরও স্বার্থের বিষয়।
অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, বিশ্ব এখন ‘একটি নতুন ব্যবস্থার’ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
এদিকে তেহরান জানিয়েছে, তারা শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রকাশ করবে। এ পরিকল্পনায় টোল বা শুল্ক আরোপের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
ইরান আরও জানিয়েছে, এই জলপথ ব্যবহার করে কোনো ‘শত্রু’ দেশের অস্ত্রের চালান যেতে দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধের মধ্যে তারা ৭৮টি বাণিজ্যিক জাহাজের গতিরোধ করেছে এবং চারটি নৌযান বিকল করে দিয়েছে।
পড়ুন: পাটগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
আর/


