বিজ্ঞাপন

সোনারগাঁয়ে যুবকের রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি অন্য কিছু?

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের আলমদী গ্রামে আশরাফুল (২১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত আশরাফুল দীর্ঘদিন ধরে তার নানির বাড়িতে বসবাস করতেন। তার মায়ের নাম ফুলেছা বানু, যিনি স্থানীয়ভাবে গ্রাম পুলিশ হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত হতাশা থেকে আশরাফুল আত্মহত্যা করেছেন।

তবে স্থানীয় কয়েকজন গ্রামবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটি স্বাভাবিক মনে হচ্ছে না। তাদের দাবি, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পড়ুন: ইরানে তীব্র বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন