বিজ্ঞাপন

১০ ছক্কায় ৯৩ রানের ঝড়, গেইলকে ছাড়ালেন ফিন অ্যালেন

বিধ্বংসী ব্যাটিংয়ে একের পর এক ছক্কা মেরে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গেলেন ফিন অ্যালেন। কিন্তু সাই কিশোরের বলে ছক্কা মারতে গিয়ে নার্ভাস নাইন্টিতেই কাটা পড়ে গেলেন তিনি। তবে সেঞ্চুরি না পেলেও ছক্কার রেকর্ডে ক্রিস গেইলকেও পেছনে ফেললেন কিউই ব্যাটার।

বিজ্ঞাপন

ইডেন গার্ডেন্সে শনিবার রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ চার ও ১০ ছক্কায় মাত্র ৩৫ বলে ৯৩ রানের ধুন্ধুমার ইনিংস খেলেন অ্যালেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ২৪৭ রানের পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। পরে ম্যাচ জিতে যায় ২৯ রানে।

এক ম্যাচ আগেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৫ চার ও ১০ ছক্কা মেরে ৪৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েছিলেন অ্যালেন। এবার গুজরাটের বিপক্ষেও তার ব্যাট থেকে এলো ১০টি বিশাল ছয়ের মার।

আইপিএলের দীর্ঘ ১৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার এক আসরে একাধিক ম্যাচে ১০টি করে ছক্কা মারার কীর্তি গড়লেন। টুর্নামেন্টের ইতিহাসে আর কোনো ব্যাটার একই আসরে একের বেশি ম্যাচে ১০টি ছক্কা মারতে পারেননি।

ইউনিভার্স বসখ্যাত ক্রিস গেইল আইপিএলে ৪টি ভিন্ন ম্যাচে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন। তবে এর সবগুলো ছিল ভিন্ন ভিন্ন আসরে। অর্থাৎ একই আসরে একাধিকবার ১০ ছক্কা মারতে পারেননি টি-টোয়েন্টির ফেরিওয়ালা।

২০১৩ সালের আইপিএলে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলার পথে ১৭টি ছক্কা মেরেছিলেন গেইল। যা এখনও আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এছাড়া আরও তিন ম্যাচে ১৩, ১২ ও ১১টি ছক্কা মারার নজির আছে তার। তবে সবগুলোই ভিন্ন ভিন্ন আসরে।

অ্যালেন ও গেইল ছাড়াও একাধিক ম্যাচে ১০টি করে ছক্কা মারার রেকর্ড আছে অভিশেক শর্মা ও বৈভব সূর্যবংশীর। তবে তারাও একই আসরে একাধিক ম্যাচে ১০টি করে ছক্কা মারতে পারেননি। যা এবার প্রথম করে দেখালেন অ্যালেন।

পড়ুন:জুলাই মাস থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক : গভর্নর

দেখুন:ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়ালো সৌদি আরব

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন