বিজ্ঞাপন

যশোর জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

যশোর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন


শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।


সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষে মিছিল ও নানা কর্মসূচি পালন হয়েছে। এসব কর্মসূচিতে যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযান চালানো হয়। এবং শনিবার রাতে তাকে আটক করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তাফা ফরিদ পলাতক ছিলেন।

সদর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে। রাতে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পড়ুন- ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন