বিজ্ঞাপন

ভিসি নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১২টা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল।

সংঘর্ষে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা এসে হামলা চালিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পরই তা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে নবনিযুক্ত উপাচার্যকে লাল কার্ড প্রদর্শন করা হয়। পরে শহীদ মিনারে জড়ো হলে সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ কার্যকর হবে।

পড়ুন: ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন