বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ‘স’ মিল মালিক-শ্রমিকদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করলেন চেম্বার পরিচালক হাজি আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশে বৃক্ষরোপণের কর্মসুচির অংশ হিসেবে সিরাজগঞ্জের শতাধিক ‘স’ মিল মালিক-শ্রমিকদের মাঝে গাছের চারা বিতরণ শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) সকালে শহরের গোশালা রোডসহ জেলা শহরের শতাধিক ‘স’ মিল মালিক-শ্রমিকদের মাঝে গাছের বিতরণ কার্যক্রম শুরু করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুস সাত্তার।

এ সময় হাজী আব্দুস সাত্তার বলেন, আমরা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, ‘স’ মিল মালিক-শ্রমিক শুধু গাছ কেটে যান, তারা যেন বৃক্ষরোপনও করেন এজন্যই তিনি একটা গাছ কাটলে দুইটা গাছ লাগানোর আহ্বান করে।

তিনি বলেন, পরিবেশ রক্ষা, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কারণ “গাছ মানুষের পরম বন্ধু। একটি গাছ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি মানুষের জীবনও বাঁচায়। তাই একটি গাছ কাটলে অন্তত পাঁচটি গাছ লাগানো আমাদের নৈতিক দায়িত্ব।”

পড়ুন- ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন