বিজ্ঞাপন

দ্বিতীয় দিন শেষে ম্যাচে এগিয়ে টাইগাররা

লিটন দাসের অনবদ্য সেঞ্চুরির পরেও প্রথম দিনটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শুরুতেই টাইগারদের ম্যাচে এগিয়ে দেন বোলাররা। টপ অর্ডারের ব্যর্থতার পর পাকিস্তানের লেজের সারির ব্যাটাররা কিছুটা লড়াই করলেও প্রথম ইনিংসে লিড পেয়েছে স্বাগতিকরা। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারালেও স্কোরবোর্ডে একশর বেশি রান যোগ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দ্বিতীয় দিন শেষে ম্যাচে এগিয়ে টাইগাররা।

রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬ রানের। এর আগে টস হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে করেছে ২৭৮ রান। এরপর ব্যাটিংয়ে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে করেছে ২৩২ রান।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাটিং বিপর্যয়ে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন