বিজ্ঞাপন

কুড়িগ্রামে ভূমি মেলা সফল করতে সংবাদ সম্মেলন

জনসচেতনতা বৃদ্ধি,ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করতে কুড়িগ্রামে ভূমি মেলা বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আগামী তিন দিন ১৯-২১ মে এ ভূমি মেলা অনুষ্ঠিত হবে।

‎রবিবার ১৭ মে দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভূমি মেলার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

‎ এসময় জানানো হয়, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে।

‎সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ভূমি মেলার মাধ্যমে মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি বিভিন্ন জটিলতা সম্পর্কে পরামর্শ ও সমাধান পাবেন। এতে দুর্নীতি ও হয়রানি কমবে বলেও আশা প্রকাশ করা হয়।

‎এসময় আরও জানানো হয়, মেলায় ভূমি অফিসের বিভিন্ন স্টল, তাৎক্ষণিক সেবা প্রদান, সচেতনতামূলক প্রচারণা এবং সাধারণ মানুষের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকেও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

‎সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবি এম কুদরত ই খুদা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাহফুজার খন্দকার,সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : রংপুর বিভাগে ১৯ মে থেকে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন