বিজ্ঞাপন

মেসি জাদুতে মায়ামির ‘নতুন ঘরে’ প্রথম জয়

গত মাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হওয়া ২৭ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন দৃষ্টিনন্দন ‘নু স্টেডিয়ামে’ এটি ছিলে ইন্টার মায়ামির পঞ্চম ম্যাচ।এর আগের চারটি হোম ম্যাচের তিনটিতে তারা ড্র করেছিল এবং অন্যটিতে অরল্যান্ডো সিটির কাছে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৪-৩ গলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল। অবশেষে ‘নতুন ঘরে’ প্রথম জয় পেল লিওনেল মেসির দল।

বিজ্ঞাপন

নু স্টেডিয়ামে মায়ামির প্রথম জয়ের নায়ক মেসি। আর্জেন্টাইন মহাতারকার চমৎকার গোল এবং দৃষ্টিনন্দন এক অ্যাসিস্টে আজ পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। বিশ্বকাপের আগে যেন পুরোদমে স্বরুপেই ফিরেছেন মেসি। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর পুরো ম্যাচজুড়েই পোর্টল্যান্ডের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন।

ঘরের মাঠে সাম্প্রতিক এই ব্যর্থতার পরও, এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে ইন্টার মায়ামি। এক ম্যাচ কম খেলা ন্যাশভিল এসসি-র চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে মেসির দল। ১৪ ম্যাচে ৮ জয়ে ২৮ পয়েন্ট মায়ামির।

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচের আধা ঘণ্টার মাথায় একটি দারুণ আক্রমণ থেকে প্রথম গোলটি করেন মেসি। মাঝমাঠ থেকে বল বাড়িয়ে তিনি পাস দেন ‘বন্ধু’ লুইস সুয়ারেজকে। সুয়ারেজ থ্রু পাসে খুঁজে নেন তেলাস্কো সেগোভিয়াকে। সেগোভিয়ার দারুণ এক ব্যাকহিল পাসে বল আবার চলে আসে মেসির পায়ে, আর নিখুঁত শটে বল জালে জড়াতে ভুল করেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী।

১০ মিনিট পর, ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে বল নিয়ে ওপরে ওঠেন আরেক আর্জেন্টাইন রদ্রিগো ডি পল। খুঁজে নেন সতীর্থ মেসিকে, এরপর সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে চারজন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে চমৎকার এক পাস বাড়িয়ে দেন জার্মান বেরতেরামেকে, শেষ পর্যন্ত ব্যবধান হয়ে যায় ২-০।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে আসে। এই অর্ধে মেসি ব্যবধান বাড়ানোর কিছু সুযোগ মিস করেন; ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর একটি বাঁ পায়ের বাঁকানো শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে তাঁর নেওয়া একটি দুর্দান্ত ফ্রি-কিক গোলকিপার জেমস প্যানতেমিস ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্যভাবে রুখে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত।

এই ম্যাচে গোল ও অ্যাসিস্টের পর চলতি মৌসুমে মেসির নামের পাশে এখন ১২টি গোল এবং ৬টি অ্যাসিস্ট, মোট ১৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন। বিশ্বকাপ বিরতির আগে আর মাত্র একটি ম্যাচ বাকি থাকতে এমএলএস গোল্ডেন বুট রেসেও ‘এলএমটেন’ এখন দ্বিতীয় স্থানে আছেন।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োস রসিকতা করে বলেন, 

পড়ুন:ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৪

দেখুন:যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের নজর পশ্চিমাদের দিকে?

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন