মুম্বাইয়ের বান্দারায় নিজের বাসভবনের সামনে মবের শিকার হওয়ার সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি বিস্তারিত জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। ২০২৪ সালের ওই ঘটনার সময় প্রায় ৩০ জন উত্তেজিত মানুষের একটি দল তার বাড়ির সামনে জড়ো হয়েছিল। মূলত এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার মিথ্যা অভিযোগে অভিনেত্রীকে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
সময় রাবিনা ট্যান্ডনের স্বামী অনিল থাডানি অফিসে থাকায় সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি নিজেই পরিস্থিতি সামলাতে ঘরের বাইরে আসেন।উত্তেজিত জনতা তার ব্যক্তিগত গাড়িচালককে মারধর শুরু করলে তিনি তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান।
এই সময় একজন ব্যক্তি জোরপূর্বক ঘরের ভেতরে ঢুকে পড়লে অভিনেত্রী তার জামার কলার ধরে বাইরে বের করে দেন। পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেওয়ায় পুলিশকে ফোন করা থেকে বিরত রাখতে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল।পরবর্তীতে এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্তে নেমেছিল স্থানীয় মুম্বাই পুলিশ।
তারা আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখে। তদন্তে প্রমাণিত হয় যে রাবিনা ট্যান্ডনের গাড়ি কাউকে স্পর্শই করেনি। মূলত অর্থ আদায়ের উদ্দেশ্যে একটি পরিকল্পিত উপায়ে এই ভুয়া অভিযোগ আনা হয়েছিল।বান্দারার মতো অভিজাত এলাকায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সে সময় বেশ আলোড়ন তৈরি করেছিল।
সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেত্রী তার সেই জটিল মানসিক ট্রমা ও পরিস্থিতির কথা নতুন করে স্মরণ করেন। ভুয়া অভিযোগের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজই শেষ পর্যন্ত তার নিরপরাধ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করেছিল।
পড়ুন:কারিনা কায়সারের মরদেহ ঢাকায় পৌঁছেছে
দেখুন:যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের নজর পশ্চিমাদের দিকে?
ইমি/


