সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘সুমন বাহিনী’র প্রধান সুমনসহ দলের মোট ৫ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে।রবিবার ১৭ মে আনুমানিক সকাল ১১ টায় সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে তারা আত্মসমর্পণ করে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের ক্রমাগত চাপ এবং সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে কুখ্যাত ডাকাত সুমন এবং তার ৪ সহযোগী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়।
এ সময় দেশীয় এক নলা বন্দুক: ০৩ টি,দেশীয় পাইপ গান: ০২ টি,তাজা কার্তুজ: ২৫ রাউন্ড,ফাঁকা কার্তুজ: ০৩ রাউন্ড জমা দেয় কোস্ট গার্ডের নিকট।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী ডাকাত সদস্যদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তাদের কোস্ট গার্ডের বিসিজি স্টেশন দুবলার চর (দোবেকি)-তে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
দস্যুদের আত্মসমর্পণে স্থানীয় জেলে ও বাওয়ালিরা স্বস্তি প্রকাশ করেন।
পড়ুন- মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য


