বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে ১১ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি বিভাগ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১১ দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।

সাধারণত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম থাকলেও ঈদের সময় এই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে। এর ফলে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

বিজ্ঞাপন

পড়ুন : ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন