বিজ্ঞাপন

সিলেট সীমান্তে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার অধিক চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি।

সোমবার (১৮ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ি রেনু, চিনি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী চানাচুর আটক করে।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৩৪ হাজার ৯ শত টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : র‍্যাব-৮ এর অভিযানে কাউখালী থানার ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন