বিজ্ঞাপন

নরসিংদীতে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) সন্ধ্যা রায়পুরা উপজেলায় মির্জানগর এলাকায় আনুমানিক ৬টা ৪০ মিনিটে হাঁটুভাঙ্গা-খানাবাড়ি সেকশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব রেলওয়ে থানাধীন নরসিংদী রেলওয়ে পুলিশ আওতায় রেলওয়ের কিলোমিটার ২৫৪/৪-৫ এর মধ্যে আপ লাইনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন