রাজবাড়ীর গোয়ালন্দে দূনীর্তি প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও গোয়ালন্দ উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আমিনুল ইসলাম শফির সভাপতিত্বে-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফরিদপুর দূর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক কামরুল হাসান,সহকারী পরিচালক শামীম আহমেদ,গোয়ালন্দ উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস,দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,সাংবাদিক এম রাশেদুল হক রায়হান,গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক ও নাগরিক টিভির রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ প্রমুখ।
পরে প্রতিযোগীতায় বিদ্যালয়ের বিজয়ী ও রানার্সআপ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
পড়ুন : রাজবাড়ীতে বায়ার কোম্পানির উচ্চ ফলনশীল ‘অ্যারাইজ’ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত


