রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টা ১৪ মিনিটে লাগা আগুন সকাল ৭টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানান, কলমিলতা বাজারের দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে সকাল ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
পড়ুন: বিশ্বে দ্রুত ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত মাত্র কয়েক সপ্তাহের
আর/


