বিজ্ঞাপন

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংষর্ঘে দুইজন নিহত

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় ইজিবাইকে থাকা আর চারজন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘী মুড়ে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে। যাত্রী রোস্তম আলী (৩০) সদর উপজেলার র আনালের তারী গ্রামের মাসুদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মুরগীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো ইজিবাইক বাইক চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এসময় ইজিবাইকের আর চারজন যাত্রী গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি দুইজন মারা গেছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত তথ্য দেওয়া যাবে।

পড়ুন:জামালপুরে পানিতে ডুবে দুই শিশু নিহত

দেখুন:ঝালকাঠিতে লাশের খাটিয়ায় ট্রাকের ধাক্কায় আহত ৬

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন