বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে একটি ইসলামিক কেন্দ্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটিকে বিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর দুই সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরাকে সান ডিয়েগো পুলিশপ্রধান স্কট ওয়াল বলেন, হামলাকারীরা ১৭ ও ১৯ বছর বয়সী দুই তরুণ। ইসলামিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করায় ঘটনাটিকে বিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ইসলামিক কেন্দ্রের একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। পুলিশ বলছে, তার সাহসী ভূমিকার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। হামলায় ইসলামিক বিদ্যালয়ে থাকা কোনো শিশু শারীরিকভাবে আহত হয়নি।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, “এটি এমন একটি স্থান, যেখানে মুসলিম ও অমুসলিম সবাই একত্রিত হয়ে প্রার্থনা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। উপাসনালয়ে হামলা অত্যন্ত নিন্দনীয়।”

পড়ুন: বিশ্বে দ্রুত ফুরিয়ে আসছে জ্বালানি তেল, মজুত মাত্র কয়েক সপ্তাহের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন