বিজ্ঞাপন

‘রাগ করলা?’ ভাইরাল সংলাপের নেপথ্যে কী

‘কী রাগ করলা’ নতুন এই সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর, মিম পেজ—প্রায় সব জায়গাতেই এই সংলাপের ব্যবহার দেখা যাচ্ছে। সংলাপটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে হাস্যকর সব মিম (ব্যঙ্গাত্মক কনটেন্ট) তৈরির জোর প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই সংলাপের প্রচলন শুরু হয়। ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে কাঁধে ঝোলা নেওয়া এক গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের ভাগ্য গণনার কাজ করছেন। সেখানে ওই যুবকের জীবনের নানা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই গণকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করছিলেন—’রাগ করলা?’।

ভিডিওটিতে গণকের কথা বলার ধরন, ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। সেখান থেকেই ‘কী রাগ করলা’ ডায়ালগটি এখন ফেসবুকের অন্যতম শীর্ষ ট্রেন্ড।

এ ডায়ালগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা বাস্তব জীবনের নানা পরিস্থিতির সঙ্গে মিল রেখে ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এ ডায়ালগ ব্যবহার করে নানা ভিডিও তৈরি করছেন।

যদিও অনেকের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কবিরাজ? খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোনো কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা। তার নাম ইমান আলি। ফেসবুকে তার পেজে আরও বেশ কিছু অভিনয়ের ভিডিও রয়েছে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করছেন।

পড়ুন: ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন