জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সারাদেশে তিন দিনের ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।
এদিকে গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।”
তিনি বলেন, “আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা পেতে পারে। ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়ে নাগরিকরা যেন দ্রুত সেবা নিতে পারেন—সেই লক্ষ্যেই স্বয়ংক্রিয় ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী জানান, এবারের মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ও সরাসরি সেবা দেওয়া হবে।
পড়ুন: আরব দেশগুলোর অনুরোধ, ইরানের ওপর হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
আর/


